1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঁচতে চায় শিশু শিক্ষার্থী ইরা জাহান - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

বাঁচতে চায় শিশু শিক্ষার্থী ইরা জাহান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি…………………………………………………..

 

বাকেরগঞ্জ উপজেলায় পৌর সভার ৯ নং ওয়ার্ডের ইদ্রিস হাওলাদারের কন্যা ইরা জাহান মরণব্যাধি হার্ট ছিদ্র রোগে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। তার পরিবারে পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব না। এজন্য সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আহ্বান জানিয়েছেন তার পরিবারের রিক্সা চালক বাবা ও মা শিল্পী বেগম।

 

তার চিকিৎসার বিষয়ে পারিবারিক সূত্রে জানা যায়, ইরা জাহানের বাবা ইদ্রিস হাওলাদার একজন রিক্সা চালক। বর্তমানে তিনি রিকশা চালিয়ে অনেক কষ্টে কোনোরকম সংসার চালাচ্ছেন। সে পরিবারে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করে আসছে।

 

অসুস্থ ইরা জাহানের মা শিল্পী বেগম জানান, পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভরপাশা রুহিতারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী আমার মেয়ে ইরা জাহান। ইরা জাহান জন্ম গ্রহণের ৯ মাস পর অসুস্থ হয়ে পড়লে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার ইরা জাহানের পরিক্ষা নিরীক্ষা করার পর তখন জানায় ইরা জাহানের হার্ডে ছিদ্র ও রগ চেপে আছে তিনটি। তখন থেকে চিকিৎসা চালিয়ে আসছি। এখন ৮ বছর চলমান। দীর্ঘ দিন যাবত অসুস্থ। কিছুদিন আগে ইরা বেশি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মিরপুরে হার্ড ফাউন্ডেশনে চিকিৎসার জন্য নিয়ে যাই। ডাক্তার অতি দ্রুত সময়ে অপারেশন করার জন্য পরামর্শ দিয়েছেন এজন্য তার অনেক টাকার প্রয়োজন।

 

ইতিমধ্যে আমার সকল টাকা ইরার চিকিৎসার জন্য ব্যয় করেছি। বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করেছি। চিকিৎসার জন্য ইরা জাহানের ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন তাই আমাদের পক্ষে তার চিকিৎসার সম্পন্ন টাকা খরছ বহণ করা অসম্ভব। আমার একমাত্র মেয়ের প্রাণ বাঁচাতে সুচিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবান, দানশীল সকলের কাছে আর্থিক সাহায্যের জন্য কামনা করছি। ইরা জাহানের চিকিৎসায় সহযোগিতা করতে তার মায়ের নগদ একাউন্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। 01626376504। ইরা জাহানের মা শিল্পী বেগম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট