1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে ‘ক’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি……………………….

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)  প্রথম বর্ষের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ জুলাই) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত  ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২শ’ ৭৩ জন হলেও পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪হাজার ১শ’ ১৯ জন শিক্ষার্থী। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১শ’৫৪ জন। উপস্থিতির হার ৯৬.৩৯ শতাংশ।

 

দ্বিতীয়বারের মতো  গুচ্ছ পদ্ধতিতে ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১১.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন,  দ্বিতীয় বারের মতো একটি গুচ্ছে ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী ২২ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের আর্থিক মানসিক কষ্ট লাঘব হবে। আমরা সর্বোচ্চ সর্তকতার সাথে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করেছি।

 

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবার কথা জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানান তিনি।

 

এদিকে ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা- অবিভাবকেরা  উচ্ছ্বাস, আশঙ্কা উভয়ই প্রকাশ করেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, গুচ্ছ পদ্ধতি আমাদের কষ্ট লাঘব হয়েছে। একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২২ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। কিন্তু কোন কারণে যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে ২২ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন একবারে ধূলিসাৎ হয়ে যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট