1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ উপলক্ষ্যে রম্য বিতর্ক অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ উপলক্ষ্যে রম্য বিতর্ক অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ববি প্রতিনিধি………………………………………………

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাতার বিশ্বকাপ – ২০২২ উপলক্ষ্যে ‘রম্য বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ”এবারের কাপ আমরাই নিবো”।

 

যেখানে ফ্রান্স, জার্মানি, আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থনে বিতার্কিকরা বিতর্ক করেন। ফ্রান্সের পক্ষে বিতর্ক করেন আবু বকর সিদ্দিক শোয়েব ও ইব্রাহিম হোসেন স্বজন, জার্মানির পক্ষে আমিনুল ইসলাম আশিক ও আব্দুল্লাহ আল মামুন, আর্জেন্টিনার পক্ষে সিফাত খান ও সুমাইয়া আফরোজ শ্রাবণী এবং ব্রাজিলের পক্ষে বিতর্ক করেন মোঃ লিয়ন শেখ ও সিয়াম জামান।

 

আজ রবিবার বিকেলে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিতর্কটি অনুষ্ঠিত হয়। স্পীকারের দায়িত্বে ছিলেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি রফিকুল ইসলাম ইয়ামিন।

 

রম্য বিতর্ক সম্পর্কে রফিক ইসলাম ইয়ামিন বলেন, ফুটবল বিশ্বকাপ এর আমেজ এ ভাসছে পুরো বিশ্ব সেই আবেগ এ নতুন মাত্রা সংযোজন করতেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের মধ্যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, সেই উন্মাদনা কে সুশৃঙ্খল ভাবে বিতর্কের মাধ্যমে ও প্রকাশ করা যায় সেই বার্তাটিই আমরা দেয়ার চেষ্টা করেছি। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট