1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল থেকে বিষধর সাপ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হল থেকে বিষধর সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ববি প্রতিনিধি…………………………..

বরিশাল বিশ্ববিদ্যালয়ের  বঙ্গবন্ধু হলের অফিস রুমের পাশে একটি গর্ত থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

 

জানা যায় আজ সকালের দিকে যখন হলের দেয়াল ঘেঁষে উঠেছিলো তখন একজন কর্মচারী দেখতে পায়। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে যায়।  দুপুরে ৩ টায়  সাপুড়েকে খবর দিলে তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে সাপটিকে উদ্ধার করে, ধরে নিয়ে যায়। সাপের পাশাপাশি এসময় এক ডজন সাপের ডিম ও উদ্ধার করা হয়৷

 

উদ্ধারকৃত সাপটি কেউটে বা কালকেউটে যেটা  বাংলাদেশে খুবই পরিচিত সাপ। বাংলাদেশে যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয়, এটি তার অন্যতম। কারণ এ সাপের দংশন হলে অনেক সময়ই সাথে সাথে বোঝা যায় না।

 

এই সাপের বৈজ্ঞানিক নাম কমন ক্রেইট, মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ। অঞ্চলভেদে আরো কিছু নাম রয়েছে, বরিশালে কালাঞ্জিরি, চট্টগ্রামে হানাস, উত্তরবঙ্গে জাতিসাপ নামেও ডাকা হয় এ সাপকে।

 

 

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর ঝোপ-ঝাড়, চারপাশে অপরিচ্ছন্নতা হয়ে আছে। যেগুলোর কারণে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। এমনকি কয়েকদিন আগে মেছো বাঘের দেখা মিলে।ক্যাম্পাস অগোছালো ক্যাম্পাসে পরিণত হয়ে আছে। আমরা এখন আতঙ্কে আছি।কারণ বিষধর সাপ আরো থাকতে পারে। এগুলো অপসারণ ও পরিষ্কার করা জরুরি।

 

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে  বিষাক্ত সাপের বিষ নিধনের জন্য  কোন অ্যান্টিভেনমবা ভ্যাকসিন নেই৷

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ঘটনা জানার পরপরই হল প্রভোস্টদের সাথে কথা বলেছি৷ আগামীকাল থেকেই  হলের আশে পাশে পরিষ্কার পরিছন্ন করার কাজ শুরু করা হবে৷  অ্যান্টিভেনম  ব্যাবস্থা করার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের  মেডিকেল অ্যান্টিভেনম  রাখার জন্য চিকিৎসকের সাথে কথা বলবো, দ্রুত যেন এটার ব্যবস্থা করে৷

 

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি৷ এটা মাটির নিচে ছিল ৷ সাধারণ গ্রামীণ পরিবেশে সাপ থাকবে না এর নিশ্চয়তা আমারা দিতে পারি না৷ উল্লেখ্য এর আগে গত ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু হলের ছাদের সিড়িতে বিষধর সাপ পাওয়া যায়৷#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট