1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালে আহত সাংবাদিক শুভ'র খোঁজ খবর নিলেন বিএমএসএফ'র কেন্দ্রীয় সভাপতি আবু জাফর শাহিন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বরিশালে আহত সাংবাদিক শুভ’র খোঁজ খবর নিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি আবু জাফর শাহিন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি……………………………………………………

 

বরিশাল, বুধবার, ৯ আগস্ট বরিশালে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক এম আর শুভ’র  খোঁজ খবর নেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। বুধবার সন্ধ্যায় শুভ’র রুপাতলীস্থ বাসভবনে ছুটে আসেন এই সাংবাদিক নেতা। এসময় আহত শুভ’র সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সাংবাদিক নেতা আবু জাফর।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আফছার উদ্দিন মৃধা, অনলাইন নিউজ পোর্টাল বাংলার ক্রাইম বার্তার সম্পাদক মামুন হাওলাদার, হাবিবুর রহমান প্রমুখ।

 

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা শুভকে কুপিয়ে জখম করে। তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও বিএমএসএফ’র সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

 

তিনি বলেন, দেশে যে হারে সাংবাদিক নির্যাতন,, নিপীড়ন, হয়রানী ও হত্যার ঘটনা বাড়ছে তাতে সর্বাগ্রে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন জরুরী। আইনটি প্রণয়ন করা না হলে সাংবাদিকরা নিরাপদে পেশাগত দায়িত্ব পালনে করতে পারবেনা। সাংবাদিকদের জন্য যে কোন আইনের চেয়ে সাংবাদিক সুরক্ষা আইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফ। তিনি সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট