1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ডাকাতির প্রকোপে দিশেহারা ভোলার চরাঞ্চলের মহিষ খামারীরা     রাসিক প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎবগুড়া জেলা সমিতির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হচ্ছে মির্জাপুরে ডাকাতি চেষ্টাকালে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু চরফ্যাশন ইউএনওর ব্যাতিক্রমী দৃস্টান্ত, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন খাল খননের অবশিষ্ট ১ কোটি ২ লাখ টাকা  রাসিক প্রশাসকের আসাম কলোনী বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও ১৮নং ওয়ার্ডের আসাম কলোনী এলাকা পরিদর্শন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে গ্রেফতার ১ রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মির্জাপুরে সনাতনী যুবক অনিক কর্মকারের ইসলাম ধর্ম গ্রহণ শিবগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বরিশাল সংবাদদাতা : বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বলে জানিয়েছেন পানিসম্পদ  প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, এমপি।

তিনি বলেন, ক্রিকেটের মাধ্যমে বিশ্বে বাংলাদেশ আলাদাভাবে পরিচিতি পেয়েছে। তেমনিভাবে এবারে বরিশাল পরিচিতি পেয়েছে সারাদেশে। সে মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

আজ শনিবার সকালে বরিশাল স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে এই আশা ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতীয় পর্যায়ে বরিশালের ছেলেরা যেনো বেশি সংখ্যক  খেলতে পারে; স্থানীয় সংগঠকদের সে চেষ্টা করতে হবে। খেলাধুলার মাধ্যমেই তরুণ সমাজকে দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে; ২১০০ সালের স্মার্ট বাংলাদেশ নির্মাণে।

তিনি বলেন, স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানের মাঠ তৈরির লক্ষ্যে ঘাস লাগানো হয়েছে।  মাঠের রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজন। মাঠের সঠিক পরিচর্যা করাসহ মাঠ ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের নানা নির্দেশনা দেন তিনি। খবর:বাসস

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, বরিশাল স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে পরিণত করার কার্যক্রম চলছে। এই কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং আধুনিক মানের ক্রিকেট পিচ নির্মাণের লক্ষ্যে একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী কাজ চলমান রয়েছে। পিচ নির্মাণসহ আধুনিকায়ন কাজ শেষ হলে বরিশাল স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপযোগী হবে।

পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঞ্জুরুল আহসান ফেরদৌস, বিসিবির কাউন্সিলর প্রদীপ কুমার গাঙ্গুলী, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক প্রকৌশলী শিবু লাল খাসকেল উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট