1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি………………………………………………..

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪ টায় উপজেলার সাহেবগঞ্জ পল্লীভবনে উপজেলা জাতীয় পার্টির এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্রের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বশির আহমেদ সবুজ, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক মোঃ শহিদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মোল্লা, আলম ভূঁইয়া, এমএ বাছেদ হাওলাদার বাচ্চু, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আলম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি রিয়াজ সিকদার, ফয়সাল মিয়াজি, উপজেলা মহিলা পার্টির সভাপতি কাজল বেগম, সাধারণ সম্পাদক সুমা আক্তার প্রমূখ।

 

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বেগম নাসরিন জাহান রতনা এমপি বলেন, বাকেরগঞ্জের মাটি জাতীয় পার্টির ঘাঁটি। তিনি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার যখন বাকেরগঞ্জে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখনই এ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বাকেরগঞ্জ উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি এবং দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট