1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদলগাছীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি দেড় কেজি করে চাল কম! - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বদলগাছীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, জনপ্রতি দেড় কেজি করে চাল কম!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বদলগাছী- নওগাঁ প্রতিনিধি…………………………………………………..

নওগাঁর বদলগাছীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার  (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

জানা গেছে, চাল বিতরণকালে পরিষদে উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা ও ট্যাগ অফিসার সন্ধা রানী। তাদের উপস্থিতিতেই প্রত্যেক উপকারভোগীকে দেড় কেজি করে চাল কম দিয়ে বিতরণ করা হয়েছে। এমনকি চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়নি। একটি বালতিতে করে মনগড়াভাবে চাল বিতরণ করা হয়।

একাধিক উপকারভোগী জানান, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া কথা থাকলেও সাড়ে ৮ কেজি করে দেওয়া হয়েছে। বালতিতে মেপে চাল দিয়েছে। পরে মেপে দেখা যায়, প্রত্যেকেই চাল কম দেওয়া হয়েছে। ঐ ইউনিয়নের কয়েকজন উপকারভোগী বলেন, আমাদের ১০ কেজির জায়গায় ৮ কেজি ২০০ গ্রাম চাল দিয়েছে। যেখানে এক কেজি ৮০০ গ্রাম চাল নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বয়স্ক চাচা বলেন,আমি প্রতিবাদ করেছি চাল কম দেওয়ার জন্য। কারো কোন কথা শুনছে না চেয়ারম্যান।

নাম জানতে চাইলে তিনি বলেন,নাম আমি বলবো না।আমার সাথে চেয়ারম্যানের কাছে চলেন। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সন্ধা রানী বলেন, আমি চাল বিতরণের সময় উপস্থিত ছিলাম। আপনি উপস্থিত থেকে এক কেজি ৮০০ গ্রাম চাল কম দেওয়ার কারন কি? আমি যতক্ষণ ছিলাম সঠিকভাবে দেওয়া হয়েছে। কতক্ষণ ছিলেন ঐ পরিষদে। জবাবে বলেন আমি এখন অফিসে।

দুপুরে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো: মাসুদ রানা র মুঠোফোনে বারবার ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও +8801711932293 সংযোগ টি বন্ধ পাওয়া গেছে। একই চিত্র মিঠাপুর ইউনিয়নে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সেখানেও প্রত্যেক উপকারভোগীকে এক থেকে দেড় কেজি করে চাল কম দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) মো: কামরুল হাসান সোহাগ বলেন, আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম চাল কম দেওয়ার কথা। আমি খোঁজ খবর নেয়। প্রয়োজনে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট