
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসানের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এর পর প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ একটি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, “বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। আমরা মাছে-ভাতে বাঙালি, তাই মৎস্য চাষের দিকেও আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে।” তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে দলকে বিজয়ী করতে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
অধ্যাপক আজিজুল হক, সাধারণ সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি
মাহফুজা বেগম মিষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি
মাহমুদুল হাসান নিপুল, সাংগঠনিক সম্পাদক, বদরগঞ্জ উপজেলা বিএনপি
মেহেদী হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক, রংপুর জেলা তাঁতী দল
সামসুর রহমান বকুল, সভাপতি, গোপালপুর ইউনিয়ন বিএনপি
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#