1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

বদরগঞ্জে নানা বাড়িতে গলায় রশি পেঁচিয়ে এক  যুবকের মৃত্যু 

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে গোলাম রব্বানী(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নয়নের পাড়া গ্রামে ছোট থেকে নানা বাড়িতে থাকে মৃত গোলাম রব্বানী ও তার মা,  (১৮ জুন /২৫) ইং তারিখে মায়ের সাথে দাওয়াতের বাড়িতে গিয়েছিল রব্বানী। সেখানে গিয়ে খাওয়া শেষ করে মাকে না জানিয়ে চলে আসে নানা বাড়িতে। তবে বাড়িতে কোন লোকজন না থাকায় সে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে মারা যাওয়ার বিষয়ে জানা গেছে।
আরও জানা যায় যে, মৃত গোলাম রব্বানীর মাথায় সমস্যা ছিল দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছে, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়। মৃত রব্বানীর বাড়ি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে তার বাবার নাম মজিবর রহমান। তবে তার বাবা থাকতো মমিনপুর ইউনিয়নে গ্রামের বাড়িতে, মাঝে মাঝে আসতো তার নানা বাড়িতে বলে জানা গেছে।
বদরগঞ্জ থানা (ভারপ্রাপ্ত)অফিসার ইনচার্জ -এ কে এম আতিকুর রহমান বলেন -মৃত গোলাম রব্বানীর বিষয়ে কোন অভিযোগ না থাকায এবং রব্বানীর মাথায় সমস্যার কথা জানা গেছে, এজন্য দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এবিষয়ে থানায় একটি ইউডি  মামলা হয়েছে।   #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট