1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধু সম্পর্কে স্পর্শকাতর বিষয় শেয়ার রুয়েটে তদন্ত কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

বঙ্গবন্ধু সম্পর্কে স্পর্শকাতর বিষয় শেয়ার রুয়েটে তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিয়াকত হোসেন, রাজশাহী……………………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মিলনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তুলনা করে স্পর্শকাতর বিষয় শেয়ার করার বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তফীকে সভাপতি করে তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হচ্ছেন শহীদ শহীদুল ইসলাম হলের প্রভোষ্ট প্রফেসর ড. মো. আলী হোসেন এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত পরিচালক মুফতি মাহমুদ রনি। আগামী তিন কার্য দিবসের মধ্যে এই কমিটিকে তদন্তকার্য সম্পন্ন করে সুপারিশসহ মতামত প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য সর্তকতা জারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং দেশ ও সরকার এবং রুয়েটের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কোন বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট ও শেয়ার না করার জন্য সর্বোচ্চ সর্তকতা জারী করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নির্দেশক্রমে এই সর্তকতা জারী করে একটি জরুরী বিজ্ঞপ্তি রুয়েটের সকল বিভাগ, দপ্তর ও হলে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটের কোন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী বর্ণিত বিষয়ে কোন স্পর্শকাতর কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট কিংবা শেয়ার করলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে রুয়েট প্রশাসন কোন ছাড় দিবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট