1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : জেলার শেরপুরে ট্রাক ও সিএনজি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার শাহবন্দগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সাইফুল ইসলাম (৪) ও সিএসজি ড্রাইভার নাসিম হোসেন (৩০), তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হলেন- শেরপুরের গোলাম (৫০) ও কাওছার আলী।

জানা গেছে, দুর্ঘটনা কবলবত সিএনজি চালিত থ্রি-হুইলারটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে আসছিলো। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রতগামী ট্রাক তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। এ সময় সিএনজির ভেতরে থাকা চালকসহ  চারজন ঘটনাস্থলেই নিহত হন। নিহত যাত্রী তিনজন একই পরিারের সদস্য। আহত হন আরো দুইজন।

শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি থ্রি-হুইলজরটি আটক করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট