1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাইয়ের সহায়তা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাইয়ের সহায়তা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রোববার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুস্তারী জাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ্যে উপদেষ্টা ফারুক ই আজম রাজশাহী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের থেকে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৫ টাকার নগদ অর্থ সহায়তার চেক গ্রহণ করেন। এ সময় রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ১৯৮৩ ব্যাচের মো. গোলাম ফারুক, ১৯৮৯ ব্যাচের ড. মো. মোকসেদ আলী, ১৯৯৩ ব্যাচের মুস্তারী জাহান ও ২০১২ ব্যাচের রিফাত হোসেন অন্তর।

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জানিয়েছে, সম্প্রতি স্বরণকালের ভয়াবহ বন্যায় দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মনবাড়িয়া, সিলেটসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্য, খাদ্য ও বন্যা পরবর্তী পুনর্বাসন খুবই গুরুত্বপূর্ণ। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এ অর্থ প্রদান করেছে সংগঠনটি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট