1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোর লালপুরে আওয়া 'লীগের বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোর লালপুরে আওয়া ‘লীগের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: মোহন

 

# মেহেরুল ইসলাম মোহন লালপুর ……………………………………….

 

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা বিরোধী চক্র তথা বিএনপির পেটোয়া বাহিনী কর্তৃক প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগ। শনিবার(৪ঠা জুন)বিকেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি (সাবেক) বীর মুক্তি যোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ।

 

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন সকল বাঁধা-বিপত্তি উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী (জামাত-শিবির,হাইব্রিড আ’লীগ) শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না বাংলাদেশ আওয়ামী লীগ।

 

এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে। এ সময় উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে,সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে “৭৫ (পঁচাত্তর)এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার” স্লোগানটি। এরপরই এ স্লোগানকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে শনিবার (৪ঠা জুন) প্রতিবাদ সমাবেশ করেছে লালপুর উপজেলা আওয়ামী লীগ।#

 

এডিট: আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট