1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় গোমস্তাপুরে বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় গোমস্তাপুরে বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি……………………………………………

 

বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের উস্কানিমূলক স্লোগান এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগ রহনপুর পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৫ জুন) বিকেলে রহনপুর পৌর সভার হকার্স মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে  রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুরস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন,রহনপুর পৌর মেয়র জনাব মতিউর রহমান খান, রহনপুর পৌর যুবলীগের সভাপতি মুনসুর আলী,রহনপুর পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, সাবেক গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস।

 

এ সময় বক্তারা বলেন, বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামাত সন্ত্রাসের নামে তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তাদের সেই সন্ত্রাসী কর্মকান্ডের চিত্র এখনো বাংলার জনগণ ভুলেনি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে গেছে, তখন বিএনপি জামাত মেনে নিতে পারছে না। তারা আবারও পঁচাত্তরের হাতিয়ারকে গর্জে উঠাতে চাই। বাংলাদেশ তথা আওয়ামী লীগের বিপক্ষে ১৯৫২ সালের পর থেকে অদ্যাবধি এ দলটি কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।#

এডিট: আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট