1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে রাসিক মেয়রের শ্রদ্ধা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে রাসিক মেয়রের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৫ নভেম্বর ২০২২………………………………………….

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ১ম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন তিনি।

 

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্যারের চেতনার যে ব্যাপ্তি, যে দার্শনিক চিন্তা-চেতনা, তিনি আসলে দেশ-জাতির সীমানা পার হয়ে অনেক গভীরে ভাবতে পারতেন এবং লিখতে পারতেন। তিনি বারংবার সেটি প্রমাণ করেছেন। তিনি যতদিন আমাদের মাঝে ছিলেন, অজস্র কর্মসূচিতে স্যারকে পেয়েছি, মন্ত্রমুগ্ধের মতো তাঁর বক্তব্য শুনেছি। কখনো কৌতুকের ছলে, কখনো অত্যান্ত ভাবগম্ভীরভাবে তিনি তাঁর কথাগুলো তুলে আনতেন, যাতে থাকতো দেশের কথা, সমাজের কথা ও মানুষের চিন্তা ও মানসিকতার কথা। হাসান আজিজুল হক স্যার জীবনে যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেগুলো জাগরুক থাকুক। স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।

 

শ্রদ্ধা নিবেদনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, ছাত্র উপদেষ্টা তারেক নূর, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট