1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রথম দিনে আওয়ামী লীগের ২৬ মনোনয়ন ফরম বিক্রি  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

প্রথম দিনে আওয়ামী লীগের ২৬ মনোনয়ন ফরম বিক্রি 

  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা অফিস………………………….

পাঁচ সিটি কর্পোরেশনকে ঘিরে নিবার্চনী মাঠ খুব উত্তপ্ত হয়ে ঊঠেছে। প্রার্থীরা ছুটাছটি করছে দলীয় মনোনয়ন পাবার জন্য।ইতোমধে আওয়ামী লীগ মনোননয়ন ফরম বিক্রি পক্রিয়া শুরু করেছে। পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার প্রথম দিনে ২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

 

রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনীতির কার্যালয়ে এই মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

 

মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে প্রথম দিনে গাজীপুর সিটি করপোরেশনের জন্য ৭টি, খুলনা সিটি করপোরেশনের জন্য ১টি, বরিশাল সিটি করপোরেশনের জন্য ৪টি ও সিলেট সিটি করপোরেশনের জন্য ৫টি। তবে রাজশাহী সিটি করপোরেশনের জন্য প্রথম দিনে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

 

এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১টি, জগন্নাথপুর উপজেলার নির্বাচনের জন্য  ২টি, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২টি ফরম বিক্রি হয়েছে। কক্সবাজার পৌরসভার জন্য ১টি, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার জন্য ১টি,  গোপালদী পৌরসভার জন্য ১টি ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচনের জন্য ১টি ফরম বিক্রি হয়েছে।

 

তবে যতদিন এগিয়ে আসছে ততোই প্রার্থীদের ব্যস্তা বাড়ছে।ধারণা করা হচ্ছে আগামি ২/৩দিনের মধ্যে দলীয় মনোনয়ন চুড়ান্ত করবে আওয়ামী লীগ।দেশবাসি জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন সংসদের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট