1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম

প্রজাতন্ত্র দিবসে অংশ নিতে দিল্লি যাচ্ছেন কুবির ক্যাডেট আরিফা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি………………………..

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে Special Youth Exchange Programme (YEP) এ অংশ নিতে দিল্লি যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট কর্পোরাল আরিফা আক্তার। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তারুণ্য অনুষ্ঠানে অংশ নিতে ময়নামতি রেজিমেন্টের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে নির্বাচিত হয়েছেন আরিফা। বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে সম্পূর্ণ সরকারি খরচে দিল্লিতে ভ্রমণের সুযোগ পাবেন তিনি। আগামী জুলাই মাসে তিনি দিল্লি সফরে যাবেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দিল্লি সফরে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাসিত আরিফা।

তিনি বলেন, এই সফরটি হবে আমার বিএনসিসি জীবনে অন্যতম একটা বড় প্রাপ্তি। এর আগেও বিএনসিসির থেকে কোন সফরে যাইনি। আশাকরি এর মাধ্যমে আমি সহ সবাই নিজের দেশকে প্রতিনিধিত্ব করব ও ভারত সম্পর্কে আরও জানতে পারব। এতে নিজেকে আরও যোগ্য করে তুলে দেশের মানুষের সাহায্য সহযোগিতা করতে চাই। তাছাড়া একাডেমিক পড়াশোনা পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকা উচিত।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন সিইউও আমেনা আক্তার সুমি বলেন, বিএনসিসি থেকে সর্বদা শিক্ষার্থীদের সার্বিক মানসম্মত করে তোলার চেষ্টা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের দেশ গঠনে ও ক্রান্তিকালীন সময়ে সহযোগিতা করার জন্য আরও উৎসাহিত করা হয়। আরিফা আক্তারের জন্য শুভকামনা রইল। প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম (বিএনসিসিও) বলেন, আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া এর আগে আমাদের ক্যাডেট মালদ্বীপ ও নেপাল সফর দিয়েছেন। আশাকরি ভবিষ্যতে আমাদের ক্যাডেটেরা আরও এগিয়ে যাবে। উল্লেখ্য, এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন থেকে চার জন ক্যাডেট দিল্লি সফরে গিয়েছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট