1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

প্রচন্ড খরা: আত্রাইয়ে তাপদাহে অতিষ্ঠ জনজীবন অপেক্ষা বৃষ্টির

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক :                                      দেশের উত্তর জনপদের নদী ও বিল বেষ্টিত গ্রামীণ জনপদ নওগাঁর আত্রাইয়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন,প্রশান্তি পেতে অপেক্ষা বৃষ্টির। সকাল থেকে দুপর পর্যন্ত তাপের তিব্রতা সবচেয়ে বেশি এর সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম।

রবিবার (১১ মে দুপুর ২টায় জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করছে বলে জানাগেছে। এর আাগের দিন শনিবার জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়েছে জনজীবনে অস্বস্তি। প্রচন্ড গরমে নাজেহাল এই গ্রামীণ জনপদের মানুষ গুলো ।

তিব্র তাপদাহ ও প্রচন্ড গরমে গ্রামীণ জনপদের রাস্তাগুলো প্রায় যানবাহন শুন্য। তীব্র রোদের কারণে ভ্যান. রিকশা.ও অটো চালকরা যাত্রী না-পেয়ে অলস সময় পার করছেন সেই সাথে হাট বাজারে ক্রেতা কম থাকায় এর প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের হাট বাজারে গড়ে উঠা দোকান ব্যাবসায়ীক প্রতিষ্ঠান গুলোতে।রোদে পুড়ে কৃষক তার ফসল ঘরে তুলছে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তাদের বেশির ভাগই ব্যাবহার করছেন ছাতা, অনেকেই গাছের ছাঁয়ায় খুঁজে ফিরছে একটু প্রশান্তি। কেউ বা নলকুপ/টিউবওয়েল চেপে পানিতে মুখ ধুয়ে নিচ্ছেন ক্লান্তি দুর করতে।

জেলা আবহাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী শীঘ্রই দেখা মিলছে না বৃষ্টি র। এমন পরিস্থিতিতে এক পাশলা বৃষ্টি র অপেক্ষা জনমনে। বৃষ্টিতেই কমবে তাপমাত্রা মিলবে প্রশান্তি এমনটিই বলছেন এই গ্রামীণ জনপদের মানুষ। এমন তাপদাহ মোকাবিলা করে শরীর সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি ও স্যালাইন পানি পান সহ হাওয়াতে উচ্চ মাত্রায় দূষণ থাকলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জন্য শ্বাসকষ্ট বা গলায় অস্বস্তি অনুভব করলে তিব্র তাপ পরিহার করার পরামর্শ দিচ্ছেন এ জনপদের চিকিৎসকরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট