1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ঐতিহ্যবাহী প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচীব কলেজের প্রতিষ্ঠাতা এমএম সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য দিলরুবা খানম ও কার্য নির্বাহী সদস্য ও ষাইট পাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ ছালাম।

ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেনের উপস্থাপনায় ও পরিচালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আঃ রব মল্লিক, আমিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল ফরাজী, কলেজের ব্যাবস্থাপনা প্রভাষক শাহানাজ পারভীন, ই-বিজনেস প্রভাষক আবুল কালাম, বাংলা প্রভাষক আঃ কাদির, ইংরেজি প্রভাষক ঝিলিক মন্ডল, গনিত প্রভাষক মিতু রানী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিফাত হোসেন, নবীণ শিক্ষার্থী তন্নী আক্তার প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট