1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

পোরশায় শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সারাইগাছী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহাম্মেদ মোজাম্মেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি এএম জিল্লুর রহমান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছের রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু ও বশির শাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাহবুব জামানকে সভাপতি ও আজিমুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৭১সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়। #

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট