1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পরে গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পরে গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় কওমী মাদ্সার এক ছাত্রী (৭) কে ধর্ষণের অভিযোগে তৌফিকুল লাটা (২৮) নামে এক যুবককের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার সন্ধার আগে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কাশিতাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রামের লোকজন তাকে গণপিটুনি দেয়। সে কাশিতাড়া গ্রামের আজিজুর রহমান কালুর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি কওমী মাদ্রাসায় ওই ছাত্রী পড়ালেখা করতো। রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তৌফিকুল মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পাশে আমবাগানে শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তৌফিকুলকে আটক করে জানতে চাইলে সে ধর্ষনের কথা শিকার করে। এসময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে তারা গণপিটুনির শিকার ওই যুবককে আহত অবস্থায় পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা শিকার করে জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় মামলা করেছেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃত তৌফিকুল কে সোমবার পুলিশ হেফাজতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা করে জেল হাজতে পাঠানো জন্য প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট