1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় দুর্নীতিবিরোধী দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পোরশায় দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী। সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান।

সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ইউএনও মো. আরিফ আদনান পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন।

এসময় উপজেলা সহকারি কমিশনা(ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডি প্রকৌশলী নুরুল আফসার মো. সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম শেখ #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট