1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

পুলিশ সুপার ফারজানা ইসলামের প্রেরণামূলক বক্তব্যে মুখর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী জেলার মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। শিক্ষার্থীদের অনুপ্রেরণা, ক্যারিয়ার গঠন এবং নিরাপত্তা–সংক্রান্ত নানা বিষয় এই সভায় আলোচনায় উঠে আসে।

সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম ছাত্রীদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। অনলাইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা যায়। ক্যারিয়ার গঠনে অধ্যবসায় ও আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি।” তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

Open photo

শিক্ষার্থীরা সভায় অভিযোগ করেন, স্কুলের সামনে বখাটেদের উৎপাত ও যানজট প্রায়ই ভোগান্তির কারণ হয়। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। পুলিশ সুপার এসব সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার ওসি আতাউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও শিক্ষাবিদ মো. আব্দুল আওয়াল এবং ওবিএনপি সেক্রেটারি ও চেয়ারম্যান মাহাবুব অর রশিদ। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সচেতনতার উপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সভায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে এবং নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সহায়ক হবে।” পুলিশ সুপারের অংশগ্রহণে এ মতবিনিময় সভা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে। শিক্ষা ও নিরাপত্তার সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় বিদ্যালয় প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট