1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

পুরুষ ও নারীদের ছয় দল নিয়ে ২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর অনলাইন ডেস্ক: ২০২৮ সালের ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে’ পুরুষ ও নারী বিভাগে মোট ছয়টি ক্রিকেট দল অংশ নিবে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আজ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড (ইবি) অলিম্পিকে ক্রিকেটের ৬টি দলের অংশগ্রহণ নিশ্চিত করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবে। ফলে পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে মোট ৯০ জন করে খেলোয়াড় অলিম্পিকে অংশ নিবে।

অলিম্পিকে কোন ছয়টি দেশ অংশ নিবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

এখনও ভেন্যু চূড়ান্ত না হলেও আগেই জানানো হয়েছিল, নিউ ইর্য়কে ক্রিকেট ম্যাচগুলো আয়োজন করা হতে পারে।

সর্বশেষ ১৯০০ সালে অলিম্পিক গেমসে ছিল ক্রিকেট ইভেন্ট। ঐসময় মাত্র দু’টি দল- গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। দু’দিনের সেই ম্যাচ জিতেছিলে গ্রেট ব্রিটেন। তাই এখন পর্যন্ত ক্রিকেট ইভেন্ট থেকে অলিম্পিকের শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে গ্রেট ব্রিটেনই।

সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে আবারো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েছিল পুরুষ এবং নারীরা। ২০২২ সালে বার্মিংহাম  কমনওয়েলথ গেমসে নারীদের আটটি দল অংশ নেয়। এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ও নারী ক্রিকেট অন্তর্ভূক্ত ছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট