1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর পুঠিয়ায় পুলিশের সামনেই একজনকে কুপিয়ে গুরুতর আহত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের সামনেই একজনকে কুপিয়ে গুরুতর আহত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা ভ্রাম্যমান প্রতিনিধি……………………………………………

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে পুলিশের সামনেই এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

এলাকাবাসী, পুলিশ ও পারিবারিক সুত্রে জানাগেছে, সমবার বিকেল আনুমানিক ৩টার সময় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে পুলিশের সামনেই পুরাতন কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় আওয়ামীলীগের মেম্বার শাহাজাহান ও সাবেক মেম্বার দুলুর নেত্রীত্বে কতিপয় ছাত্রলীগ-যুবলীগের ক্যাডার বাহনিী প্রকাশ্য দিবালকে চাইনিজ কুড়াল, রামদা ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করে গুরুতর আহত করে মামুনুর রশিদ মামুনকে (২৭), পিতা- বয়েন উদ্দিন বানু।

 

এলাকাবাসী জানান প্রতিদিনের ন্যায় মামুনুর রশিদ মামুন মোল্লা পাড়া বাজারের উদ্দশ্যে বাড়ি থেকে বের হন। মোল্লা পাড়া পুরাতন কৃষি ব্যাংকের কাছে গেলে তাকে সাবেক ও বর্তমান মেম্বার তাদের ক্যাডার বাহিনি নিয়ে হঠাৎ করে চাইনিজ কুড়াল রামদা ও হাতুড়ি নিয়ে তাড়া করে ধরে পুলিশের সামনেই পটিয়িে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। এর পর এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানিয় ক্লিনিকে ভর্তি করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মেম্বারদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে বলেন যেহেতু পুলিশের সামনে ঘটনা তারা যদি পারিবারিক ভাবে থানায় অভিযোগ করে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট