1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ১৫৯ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ ​ষোলো বছরের প্রতীক্ষা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন: একটি শান্তিপূর্ণ নির্বাচনের পথচ্ছবি ঈশ্বরদী ও পাবনা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন বেশ তৎপর পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ২ আহত ২ বিজিবি-বিএসএফ’র উদ্যোগ: ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন ২ মেয়ে রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  রূপসায় ৬৬ কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢাকা.সেনাসহ ভ্রাম্যমান পুলিশ মোতায়েন কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম আগামীর নির্বাচন: প্রত্যাশা ও নিশ্ছিদ্র নিরাপত্তার চ্যালেঞ্জ

পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                   রাজশাহীর পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন (৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন (৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব্বত) এর ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট