1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা থানায় অভিযোগ মোটা অংকের টাকায় ঘরোয়া রফাদফা  সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তাঃ কাজী শহিদুল ইসলাম গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়: এটিএম কামরুল ইসলাম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে লাকি কুপন ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান মির্জাপুরে বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত লাশ রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা, জাতির সাথে গাদ্দারি করছে:বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ 

পুঠিয়ায় এসিল্যান্ডের  উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক শিবু দাশ। আজ (মঙ্গলবার) সকাল থেকে তাঁর সরাসরি তত্ত্বাবধানে পৌরসভার বিভিন্ন বিল ও কালভার্টের মুখে জমে থাকা প্রতিবন্ধকতা অপসারণের কাজ পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব মুখ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই ধানী জমি ও স্থানীয় বসতবাড়িতে পানি জমে সৃষ্টি হতো জলাবদ্ধতা।

এসিল্যান্ড শিবু দাশ স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় ধরে নিজ হাতে কাজের তদারকি করেন এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেন। এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হয় এবং বহু বছরের ভোগান্তি থেকে মুক্তি পান কৃষক ও সাধারণ মানুষ।

এই উদ্যোগে যাঁরা শ্রম ও আন্তরিক সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিবু দাশ। স্থানীয়রা জানান, এ ধরনের কার্যকর পদক্ষেপ এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট