1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ মালামাল লুট - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা

পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ মালামাল লুট

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
 ৥ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারে জমি- জমা নিয়ে, গত ১২ জুন বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারি ও মালামাল লুটপাটের  ঘটনা ঘটেছে ।এ ঘটনায় পীরগঞ্জ থানায় জাহিদুর রহমান ডলার, আনোয়ারুল সহ ৯ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নামে থানায় একটি এজাহার জমা করেন ভুক্তভোগী আব্দুর রশিদ।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বাজারের পাশে আব্দুর রশিদ এর নির্মাণাধীন বাড়ির সাথে ২৫ শতাংশের এক খন্ড জমিতে বাড়ি বেশ কয়েকটি দোকান ও কিছু অংশ ফাঁকা পরে আছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, জাবর হাট মৌজার ১৫৩ খতিয়ানের ৫৭৫ ও ৫৭৬ দাগে ১ একর ১৩ শতাংশ জমির পৈত্রিক সূত্রে মালিক আমি। সব জমি দির্ঘদিন ধরে ভোগ দখলে আছি । আমার ২৫ শতাংশ জমিতে বাড়িঘর গাছ পালা ও দোকান ছিলো। আমার জমিতে স্থাপনা তৈরী করতে গেলে, স্কুল কমিটির পক্ষ থেকে আমাকে বাধা দেওয়া হয়। আমি কোর্টের  শরনাপন্ন হই।কোর্ট আমার পক্ষে রায় দেন। গত বৃহস্পতিবার সকালে হঠাৎ ২০/২৫ জন লোক নিয়ে জাহিদুর রহমান ডলার। আমার জমি দখলের চেষ্টা করে আমার পরিবার বাঁধা দিতে গেলে আমার ছেলে ও স্ত্রী কে ব্যপক মারধর করে ও আমার স্ত্রীর শ্লীলতাহানি করে।এবং জমিতে থাকা গাছ পালা কেটে নেয়, স্থাপনা তৈরির দশ হাজার ইট সিমেন্ট, সব লুটপাট করে নিয়ে যায়। আমি এবিষয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার জমা করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
অপর দিকে,জাহিদুর রহমান ডলার এর সাথে কথা হলে তিনি জানান,আমি জাবর হাট উচ্চ বিদ্যালয়ের  অভিভাবক কমিটির সদস্য, ওই জমি স্কুলের নামে রয়েছে।আব্দুর রশিদ জমিতে স্হাপনা তৈরী করতে আসলে আমরা বাধা দিয়েছি।
বাজারে থাকা সাধারণ মানুষ প্রশাসনের কাছে এই জমি সংক্রান্ত সমস্যা নিরসনের জোর দবি জানান।
 পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম মুঠোফোনে বলেন,অভিযোগ  দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট