1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

পাবনার চাটমোহরে মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এস এম এম আকাশ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি২০২৫) চাটমোহর রেলওয়ে মাঠে (বিদ্যালয় মাঠে) অনুষ্ঠিত হয়েছে।

সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার(ASP) আরজুমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলী, মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো, আটলংকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, উপজেলা বিএনপি নেতা লিখন বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দল নেতা মো. মোন্তাজ আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি হোসেন, উপজেলা বিএনপি নেতা কাজী খোকন, সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক এস. এম. হাবিবুর রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক চাটমোহর উপজেলা কমিটির সম্পাদক সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক সিদ্দিক আলম সবুজ, মানবাধিকার কর্মী মুন্সী হযরত আলী প্রমূখ।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনমান ৩৬টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন আইসিটি শিক্ষক মো. জহুরুল হক।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট