1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার চাটমোহরে মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পাবনার চাটমোহরে মুলগ্রাম বাজারে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এস এম এম আকাশ, পাবন জেলা প্রতিনিধিঃ  পাবনা জেলার চাটমোহর উপজেলার ইউনিয়নের মুলগ্রাম বাজারে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মুলগ্রাম ইউনিয়ন শাখার সার্বিক ব্যাবস্থাপনায় দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক আয়োজিত পল্লী চিকিৎসক কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারোটার  সময় BCDS মুলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মোঃ খয়বর হোসেন (কবি)এর সভাপতিত্বে।

প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মো.রবিউল ইসলাম, ডাঃ মো. রোস্তম আলী (সভাপতি- BCDS,ডিবিগ্রাম ইউনিয়ন শাখা),মো.আব্দুল লতিফ রঞ্জু (সাধারণ সম্পাদক- (BCDS, মুলগ্রাম ইউনিয়ন শাখা), প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, সভাপতি- হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতি,চাটমোহর, পাবনা।

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে দেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী চিকিৎসক কনফারেন্স করে থাকে। এ পেশায় নিয়োজিত পল্লী চিকিৎসকদের জ্ঞানকে আরো তথ্য উপাত্ত নির্ভর করতে সদা সচেষ্ট ও তৎপর থেকে এই আয়োজন কোম্পানির সৃষ্টি লগ্ন থেকেই ধরে রেখেছে। নতুন নতুন উৎপাদিত ঔষধ সম্পর্কে তথ্য প্রদানের নিমিত্তে কনফারেন্স করে থাকে। কনফারেন্সে ফৈলজানা, মুলগ্রাম, ডিবিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ত্রিশ জন পল্লী চিকিৎসক অংশ গ্রহন করেন।

আলোচক হিসেবে উপস্থিত থেকে মো. রবিউল ইসলাম ( সিনিয়র এরিয়া ম্যানেজার দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড) বলেন, আমাদের কোম্পানি দেশের প্রথম সারির ঔষধ প্রস্তুত ও রপ্তানি কারী প্রতিষ্ঠান। বাংলাদেশের ঔষধ শিল্পে নতুন নতুন ঔষুধ আমরাই প্রথম উৎপাদন ও বাজারজাত করে আসছি। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড কর্তৃক উৎপাদিত নতুন নতুন ঔষুধ সম্পর্কে পল্লী চিকিৎসকদেরকে তথ্য প্রদান করা হয়।

পল্লী চিকিৎসক কনফারেন্স পরিচালনা করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর সিনিয়র মেডিক্যাল প্রমোশন অফিসার কে এম মাহমুদুর সেলিম। আলোচনা শেষে উপস্থিত পল্লী চিকিৎসকবৃন্দের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট