1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনার চাটমোহরে বড়াল নদীর কুল থেকে ৫ মাসের কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পাবনার চাটমোহরে বড়াল নদীর কুল থেকে ৫ মাসের কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর থানা পুলিশের পক্ষ থেকে জানা যায় যে, বড়াল নদীর কূল থেকে মাত্র ৫ মাস বয়সী এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী এবং পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যে শিশুটির সঙ্গে এমন কিছু ঘটেছে, যাতে তার মৃত্যু হয়েছে। আর শিশুটির বাবা এ ঘটনাকে হত্যাকান্ড হিসেবেই দেখছেন। তার মতে, হত্যার পর লাশ নদীর কূলে ফেলে রাখা হয়েছে। শনিবার (৩১ মে) গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি হচ্ছে- মণ্ডলপাড়া গ্রামেরই বাসিন্দা কমল মণ্ডলের মেয়ে, তার নাম সোহাগী। সোহাগী তার মায়ের একমাত্র মেয়ে।

প্রথম স্ত্রীর মৃত্যুর পর কমল মন্ডল দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুই সন্তান রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এদিকে মাত্র ৫ মাস বয়সী অবুঝ আর নিষ্পাপ একটা শিশুর লাশ উদ্ধার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে শিশুটির মৃত্যুর কারণ কী- তার পরিবারের সঙ্গে কারো শত্রুতা না ক্ষোভ? বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। কিন্তু এখনো ঘটনার প্রকৃত কারণ শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

সোহাগীর পরিবার ও এলাকাবাসীর ভাষ্য হচ্ছে- সকাল ৬টার দিকে শিশুটিকে ঘুম ‘পাড়িয়ে’ বারান্দায় রেখে বাইরে বের হয় তার মা, গরুকে খাবার দেওয়ার জন্য। এর কিছুক্ষণ পর ফিরে দেখেন- তার মেয়েটি বারান্দায় নেই, এমনকি কারো কাছেই নেই। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। পরে ৭টার দিকে তার লাশ পাওয়া যায়। লাশটি নদীর কূলে দেখতে পায় এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। কারণ এখনো জানা যায়নি, লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলমান।  মানবাধিকার এখন চরম পর্যায় বিপর্যস্থ! সকলের বিবেক বোধকে জাগ্রত এগিয়ে আসতে হবে সচেতনতা গড়তে।কারণ দেশটা কোন দলের নয়, কোন ব্যক্তির, কোন গোষ্ঠীর নয়! সকলেই স্ব-স্ব অবস্থানে দায়িত্বশীল হতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট