1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পাবনায় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

পাবনায় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি :

পাবনা পৌরসদরে সোমবার সকাল এগারোটার দিকে দিলালপুর টেকনিক্যাল এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পাবনা শহরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সাথী খাতুন (১৭) প্রাণ হারিয়েছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী শাওন ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সাথী খাতুন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর গ্রেফতারকৃত শাওন ইসলাম (১৯) পাবনা পৌরসভার দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের পুত্র । পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে সাথী ও শাওনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসার জীবনে উভয়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যে সাথীকে শারিরীক ও মানসিক নির্যাতন ও মারধর করতেন শাওন। এর জের ধরে সোমবার সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেইসঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় ও শাওনকে আটক করে। সাথীকে নিয়ে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট