1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

পহেলা সেপ্টেম্বর রুয়েটের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক………………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী এক সেপ্টেম্বর শুক্রবার নানা কর্মসূচি আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে।

সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর সকাল সাড়ে ৯ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং বৃক্ষরোপণ করা হবে।

এছাড়া রুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে সকাল পৌনে ১০ টায় আনন্দ র‌্যালি বের হবে, যার নেতৃত্ব দিবেন উপাচার্য।

এছাড়া সকাল সাড়ে ১০ টায় পোস্টার প্রেজেন্টেশন এন্ড ইনোভেশন প্রজেক্ট আইডিয়া (Poster Presentation and Innovation Project Idea Contest) এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচীতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটা এই প্রতিষ্ঠানের জন্য একটি বিশেষ দিন এই দিনে সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রুয়েটকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। সবাইকে একটি পরিবারের মত জোটবদ্ধভাবে কাজ করতে হবে, যা রুয়েটের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট