1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্রিকা বিক্রেতা খুকির জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন রাসিক মেয়র - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

পত্রিকা বিক্রেতা খুকির জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন রাসিক মেয়র

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ১৯ ডিসেম্বর ২০২২…………………………………

নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাসিক মেয়রের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নারীনেত্রী শাহীন আকতার রেণী হাসপাতালে খুকিকে দেখতে যান। এ সময় খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে ৭নং ওয়ার্ডের ১৩ নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়।

 

এ সময় সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, খুকির অসুস্থ্যতার খবর শুনে ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। খুকির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে মেয়র মহোদয় রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গেও ফোনে কথা বলেছেন। হাসপাতালে খুকির জন্য বেড সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সব সময় খুকির পাশে আছি।

 

শাহীন আকতার রেণী আরো বলেন, খুকিমুনি হচ্ছে আমাদের নারী সমাজের সম্পদ ও অনুপ্রেরণা। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে এবং সেই আয় থেকে সংসার চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর তার উপর পড়েছিল। ২০২০ সালে খুকি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিল। সংগ্রামী এই নারীর দুঃসময়ে আমাদের সকলের তার পাশে দাঁড়ানো উচিত।

 

এ সময় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রামেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬০ বছর। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিল আফরোজ খুকি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট