1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সাপের কামড়ে প্রাণ গেল শিশু মরিয়মের - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পত্নীতলায় সাপের কামড়ে প্রাণ গেল শিশু মরিয়মের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম উপজেলার দিবর ইউনিয়নের ইত্তররামপুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ীর পূর্ব পাশের বারান্দায় খেলা করছিল শিশু মরিয়ম সেখানে জ্বালানির জন্য খড়ি রাখাছিল খড়ির ভেতর থেকে একটি সাপ এসে কামড় দিয়ে পালিয়ে যায়।

মরিয়ম তার মাকে জানালে ওর মা কিছুক্ষন কবিরাজ খোঁজাখুঁজির পরে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করেন।

দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উত্তররামপুর গ্রামের বাবুল আক্তারের মেয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট