1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় সাংবাদিকের ওপর হামলা: দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান খুলনায় জেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পত্নীতলায় সাংবাদিকের ওপর হামলা: দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বহুল আলোচিত এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই ক্লিনিক মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নওগাঁর ৫ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তরা হলেন—নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ এবং নজিপুর ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম নাজিমুদ্দিন বাবু।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে পত্নীতলার একটি চা স্টল থেকে স্থানীয় সাংবাদিক মাহমুদুন্নবীকে মারধর করে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে। পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করলে চার্জ গঠনের পর্যায়ে আদালত প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এ সময় আদালত চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং এর মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী সাজেদুর রহমান পরাগ জানান, আজ ২৩ ডিসেম্বর মামলাটির চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট