1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পত্নীতলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত  

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার,(২৭ অক্টোবর) বিকালে সাবেক এমপির বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম (সাহেব) এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামসুজ্জোহা খাঁন (জোহা)।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাইজিদ রাহান শাহিন;থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, বাবলু, রফিকুল ইসলাম, ফিরোজ মান্নান বিপ্লব। নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের; যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, আবু তালেব, চপল, তামিম, যুবদলের অন্যতম সদস্য সাখাওয়াত, জাকির হোসেন ভুট্টো, রয়েল, ফয়জুলসহ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট