1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ -২ আসনের সংসদ সদস্য এনামুল হক।

Open photoউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ , উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুমার কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুরশিদুল আলম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন প্রমূখ।

Open photoআলোচনা শেষে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে দিবসের প্রথম প্রহর রাত ১২.০১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা শাখা এবং সহযোগী ও অঙ্গ সংগঠন, স্কাউট , আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ সমিতি, দলিল লেখক সমিতি, দি হাঙ্গার প্রজেক্ট সহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক  অর্পন করা হয়। পরে ১ মিনিট নিরবতা পালন করে  শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির  মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট