1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক

পত্নীতলায় ভুয়া ডাক্তারকে জেল ও জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৫৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে সোমাইয়া তাবাসসুম সাবা (২৪) নামের এক ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে । সোমাইয়া তাবাসসুম মহাদেবপুর উপজেলার আতুরা গ্রামের আবু সাঈদ খানের মেয়ে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পপি খাতুন।এ সময় ডাক্তার পরিচয়ে এক নারী নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোগী প্রতি ৬শ’ টাকা ফি নিয়ে ব্যবস্থাপত্র প্রদান ও নিজেই বিভিন্ন টেস্ট করছিলেন। নির্দিষ্ট একটি কোম্পানির ঔষধ প্রমোট করছে যে কোম্পানির সরকারি অনুমোদন নেই।

জিজ্ঞাসাবাদে সদুত্তর না দেওয়া ,ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমানাদি দেখাতে  না পারায় ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পপি খাতুন বলেন, মেয়েটি একটি কোর্স করেছে সেটা দিয়ে আইন অনুযায়ী রোগী দেখতে পারেন না ডাক্তারকে এ্যাসেস্ট করতে পারবে।এ জন্য তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট