1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত -১ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রশাসক ভোলায় অনুমোদনহীন অটোরিকশার দাপট: তীব্র যানজট ও দুর্ঘটনায় নাকাল জনজীবন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত -১

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় পিকাপ- মটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম (২৫ ) নামের এক যুবক নিহত হয়েছে। ওই যুবক উপজেলার যোগীবাড়ি গ্রামের এনামুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার( ১০ মার্চ) সকালে  আব্দুল করিম তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে নজিপুর -নওগাঁ সড়কের কাল্লাকাটি মোড় এলাকায় পৌঁছালে  বেলা আনুমানিক ৯টার টার দিকে নওগাঁর দিক থেকে আসা  দ্রুতগামী একটি  মিনি-পিকআপ মোটরসাইকেলটিকে পেছনে সজোরে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  একটু পরেই আব্দুল করিমকে  মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা  পলাশ (২৫)  এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছেন।  ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে কোন অভিযোগ না থাকায়  লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট