1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন রাজশাহী নগরীতে দেয়াল কেটে দোকানে প্রবেশ করে ২০০ভরি স্বর্ণ রুপা ও টাকা লুট কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল ও বাণিজ্য মহাবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি অধ্যাপক মজিবুর রহমান ফলোআপ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ঠেলে পাঠানো ২০ জনকে ফেরত নিল বিএসএফ রূপসায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক শিবগঞ্জের চৌকা সীমান্তে ২০জনকে পুশইনে বিএস এফের চেষ্টা ব্যার্থ, বিজিবি ও বিএসএফের মধ্যে  উত্তেজনা মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

পত্নীতলায় থানা বিএনপি’র দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ                                             নওগাঁর পত্নীতলায় থানা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে  সভাপতি মোকসেদুল হক সিরি এবং আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল ) নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও ২জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়।

উপজেলার ১১ ইউনিয়নের মোট  ভোটার ছিল ৭৩৫ জন, ভোট কাস্ট হয় ৬৮১। এতে মোকছেদুল হক সিরি  ৬৪৭ ভোট পেয়ে সভাপতি, আব্দুল্লাহ আল ফারুক  ৬৪০ভোট পেয়ে  সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম ৬১৩  ভোট পেয়ে ১ম সাংগঠনিক সম্পাদক  এবং রমজান আলী ৬০১ ভোট পেয়ে ২য় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । বিকেলে নজিপুর পাবলিক মাঠে এক সম্মেলনে পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলীর  সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ  পৌরসভার সাবেক মেয়র নাজমুল হক সনি।

অন্যান্যেদের  মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ,  যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, এবং আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলিসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট