1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ছয় লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা( নওগাঁ) প্রতিনিধিঃ “আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি,  সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যাশিশু দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা হল রুমে এসে শেষ হয়। পরে  মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান মিলন।

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন , পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার , একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম , উপজেলা মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক,  পত্নীতলা হাসপাতালের মেডিকেল অফিসার শেখ মোহাম্মদ রাব্বি,  দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক একরামুল হক, এস আই এল ইন্টারন্যাশনালের এলাকা ব্যবস্থাপক রিন্টু মার্ডি, আলোহা সোশ্যাল সার্ভিসেস এর সমন্বয়কারী আয়েশা খাতুন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট