1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে যুব উন্নয়ন অফিসার আশীষ কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমেনুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার কুন্ডু, স্থানীয় জন প্রতিনিধি, সুধিজন সাংবাদিক উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলার ৩০ জন পুরুষ ও নারীর মাঝে যুব ঋণের ২৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয় । ক্যাপশন:পত্নীতলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে ঋণের চেক বিতরণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট