1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় এতিম শিশুদের ঈদ উপহার নতুন পোশাক দিল আবাম ফাউন্ডেশন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

পত্নীতলায় এতিম শিশুদের ঈদ উপহার নতুন পোশাক দিল আবাম ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ)  প্রতিনিধিঃ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে নওগাঁর পত্নীতলা উপজেলায় জামগ্রাম হযরত মোল্লা আতা নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৩০ জন এতিম ও অসহায়  শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে  ঈদ উপহার  নতুন পোশাক বিতরণ করা হয়েছে।  প্রত্যেক শিশুকে পাঞ্জাবি পায়জামা ও ২ শ টাকা করে বকসিস দেওয়া হয়।

শনিবার বেলা ১১টায় ঈদ উপহার বিতরণ করেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর আঞ্চলিক প্রতিনিধি ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদ ।

এ সময় উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রাকিব, মোঃ আল আমিন ও স্থানীয় সমাজসেবক শিক্ষানবিশ এডভোকেট আখতার ফারুক এবং মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মাওঃ মোঃ জহুরুল ইসলাম সহ স্থানীয় আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

ঈদের নতুন পোশাক পেয়ে শিশুরা খুব আনন্দিত  ও উচ্ছসিত । এতিম ও অসহায় শিশুদের ঈদের পোশাক উপহার দেওয়ায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষগণ আবাম ফাউন্ডেশন বাংলাদেশ কে শুভকামনা জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট