1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড় জেলার আটোয়ারীতে নির্বাচন থেকে সরে দাড়ালেন অ্যাড.মিঠু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

পঞ্চগড় জেলার আটোয়ারীতে নির্বাচন থেকে সরে দাড়ালেন অ্যাড.মিঠু

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি…………………………..

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ড তথা আটোয়ারী উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু। প্রথম থেকেই অ্যাডভোকেট মিঠু মাঠে সক্রিয় ছিলেন। কিন্তু আজ ১৬ অক্টোবর পর্যন্ত নানা রকম সমস্যার কারণে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এরই মধ্যে ফেসবুক পোস্ট এবং মুঠোফোন এবিষয়টি নিশ্চিত করেন অ্যাড.মিঠু।

 

অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু বলেন, কিছু অর্জন আর কিছু বিসর্জনের মধ্য দিয়ে কাল জেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আমার নীতি ও আদর্শে অটল এবং আস্থা অবিচল। আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি সম্মান কোনভাবে ক্রয় বিক্রয়ের বিষয় নয় এটি নিঃসন্দেহে অর্জনের বিষয়। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে মৌলিক গণতন্ত্রের নামে চলছে অলৌকিক গণতন্ত্রের চর্চা । যেখানে প্রার্থীরা জেলা ও উপজেলার উন্নয়ন ও পরিবর্তনের কথা মাথায় না রেখে ভোটারদের ভাগ্য উন্নয়নের কথা ভাবছেন।

 

এক্ষেত্রে আমি ভোটারদের দায়ী করতে নারাজ, কেননা তারা নিশ্চয়ই যথেষ্ট যোগ্যতা ও বিচক্ষণতার পরিচয় দিয়ে এই জায়গা অবধি এসেছেন, কিন্তু আমরা যারা প্রার্থী হয়েছি আমাদের অজ্ঞতা ও অদক্ষতার পরিচয় দিয়ে ক্ষমতা অর্জনের নিমিত্তে সর্বোচ্চ অর্থ ও আত্নমর্যাদা জলাঞ্জলি দিতেও প্রস্তুত । শুধু ভোটাধিকার নয় অর্থ মানুষের যেকোন সুস্থ স্বাভাবিক চিন্তা শক্তির উপরেও বড় ধরণের প্রভাব বিস্তার করে । আমি পরিষ্কার ভাবে বলতে চাই এই নির্বাচনে যারা অসুস্থ পরিবেশ সৃষ্টি করে গোল্ডেন টি,আর ডায়মন্ড রাইস খাইয়ে প্রতিনিধিত্ব জিম্মি করতে চান তাদের দ্বারা আর যাইহোক জেলা ও উপজেলার ভাগ্য উন্নয়ন অসম্ভব।

 

সর্বপরি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যারা আমার ভোটার, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের কাছে ক্ষমা ও ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ব্যাক্তিকে নতুন নেতৃত্বে নিয়ে আসার অনুরোধ জানিয়ে আমি আমার ভোট বর্জন করলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট