1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী’র বিরুদ্ধে 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় ১ আসনে ১০ দলীয় জোট প্রার্থী সারজিস আলম ও জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে । আজ বৃহস্পতিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:সাহেব আলী জেলা রিটার্নিং কর্মকর্তা’র কাছে লিখিত ভাবে অভিযোগ করেছেন।
অভিযোগে’র সূত্র ধরে জানা যায়, গত ১১ ই ডিসেম্বর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পূর্ববর্তী সময়ে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য রাজনৈতিক দল ও  প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ কোঠর ভাবে প্রযোজ্য। বিধিমালার বিধি ২৬ অনুযায়ী আচরণ বিধিমালা লংঘন নির্বাচন -পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে, যা শাস্তি যোগ্য ও জরিমানা যোগ্য অপরাধ।
পঞ্চগড় সুগার মিল মাঠে আগামী ২৩ জানোয়ারি ১০ দলিয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)বাংলাদেশ জামায়েতে ইসলামি ও মনোনিত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনি জনসভায় আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শহরের সবগুলো প্রবেশ দ্বারে এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ গেইট/তরুণ নির্মাণ করা হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৩( ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।
এবিষয়ে মুঠোফোনে জেলা কর্মকর্তা কাজী সায়মুজ্জামানে’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা এই বিষয়ে  জুডিশিয়ালি ইনকোয়ারি কমিটির কাছে পাঠাবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট