1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে ৫ম শ্রেণি পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥  ইনসান সাগরেদ, পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে ট্রাক্টারের ফালের নিচে পড়ে অন্তর বর্মন (১০)নামে  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বোদা উপজেলার চন্দন বাড়ি ইউনিয়নের ঘোটাপাড়া গ্রামে। নিহত অন্তরের বাবা  ক্ষিরেন চন্দ্র বর্মন।
স্থানীয় সূত্রে যানা যায় আজ (রোববার)দুপুরে ক্ষিরেন চন্দ্র বর্মনের জমিতে ট্রাক্টর নিয়ে হাল দেয়ার জমি দেখানোর জন্য গাড়িতে ওঠে।ট্রাক্টর চালক আলামিনের সাথেই বসেছিলো শিশুটি। হাল দেয়ার সময়  হঠাৎ করেই মোড় নিতে গিয়ে  ট্রাক্টর থেকে পড়ে গিয়ে  ফালের নিচে মুহূর্তের মধ্যেই শিশুটির দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় অন্তর।  ট্রাক্টর চালক আলামিন ঘটনা টের পেয়ে গাড়ি নিয়ে দ্রুত  পালিয়ে যায়।
Open photo
পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।অন্তর পলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।অন্তরের এভাবে চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছেনা। তার বাবা-মা ছেলে অন্তর কে হারিয়ে পাগল প্রায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:সেলিম মালিক শিশু অন্তরের নিহতের বিষয় টি নিশ্চিত  করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট