1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইলের কালিয়া খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ শেখ রাসেল দিবস পালিত হয় - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ শেখ রাসেল দিবস পালিত হয়

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী , গোপালগঞ্জ প্রতিনিধি…………………………………

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার পালিত হয়েছে খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়ে ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন। তখন রাসেলের বয়স ছিল ১০ বছর। সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত । ২০২১ সালে গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর ১৮ অক্টোবর দেশে শেখ রাসেল দিবস পালন করা হয়।

আজ সকাল ১০টায় নড়াইলের কালিয়া উপজেলায় খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আলী আকবর এবং সহকারী প্রধান শিক্ষক আবুল বাশারসহ সকল শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্য আতাউর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্র-ছাত্রীদের মাঝে আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শিশু পুত্র শেখ রাসেল সহ নিহত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা করেন। এবং শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট