1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দলের  সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের প্রতিনিধি দলের  সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ থেকে………………………..

রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্সের ২৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সোনামসজিদ স্থলবন্দরে পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছেন তাঁরা। পরে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের কনফারেন্স রুমে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

 

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এভিএম মোহাম্মদ কামরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী, সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিও ও শেখ সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আলিমুজ্জামান বকুল ও সিনিয়র ম্যানেজার টিপু সুলতানসহ অন্যরা। শেষে স্থলবন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন প্রতিনিধি দল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট